দলীয় শৃঙ্খলাই আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব দরকার না হলে ক্রিকেট দলের ম্যানেজারের খোঁজ কেউ নেয় না। ব্যতিক্রম পাকিস্তান। এই দেশটার ক্রিকেটে ম্যানেজার বদলও একটা খবর। সম্প্রতি ইন্তিখাব আলমকে সরিয়ে পাকিস্তান দলের ম্যানেজার করা হয়েছে নাভিদ আকরাম চিমাকে। দায়িত্ব নিয়েই অভিজ্ঞ এই আমলা ঘোষণা দিলেন, তাঁর কাছে দলীয় শৃঙ্খলাই সবার আগে।ঘোষণাটা আসলে চিমার মাধ্যমে দিল পিসিবিই। ‘বোর্ড স্পষ্ট করেই জানিয়েছে, শৃঙ্খলার ব্যাপারে কোনো ছাড় নয়। শৃঙ্খলা এবং আচরণবিধি রক্ষায় টিম ম্যানেজমেন্টকে সমর্থন দেবে তারা’—বলেছেন নতুন ম্যানেজার। কাজটা কঠিন মানলেও চিমার বিশ্বাস, এ কাজে সফল হওয়াটা অসম্ভব নয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের গভর্নিং বোর্ডের সদস্য চিমাকে আপাতত শুধু আসন্ন জিম্বাবুয়ে সফরেই ম্যানেজারের দায়িত্ব দেওয়া হলেও পিসিবির প্রধান ইজাজ বাটের যথেষ্টই আস্থা তাঁর ওপর। প্রথম পরীক্ষায় সফল হলে হয়তো দীর্ঘ মেয়াদেই দায়িত্ব পাবেন চিমা।ম্যানেজার হিসেবে চিমার মূল দায়িত্ব হবে দলের মধ্যে একটা সুন্দর পরিবেশ তৈরি করা। পারস্পরিক বোঝাপড়া বাড়ানো। বিদেশ সফরে নির্বাচক কমিটির সঙ্গে অধিনায়ক, সহ-অধিনায়ক আর কোচের যোগাযোগটা যাতে ঠিকভাবে হয়, সেটা নিশ্চিত করা। জাতীয় দলের আগে গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তান ‘এ’ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন চিমা। ওয়েবসাইট।