দলে আরও ‘গতি’ এনেছে অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিসবেনে ড্র হওয়া টেস্টে খেলেছেন মিশেল জনসন, পিটার সিডল ও বেন হিলফেনহস। কিন্তু শুধু এই তিন গতিময় বোলারের ওপরই আস্থা রাখতে পারছে না অস্ট্রেলিয়া। অ্যাশেজ লড়াইয়ে চাই আরও ‘গতি’। এ লক্ষ্যে আগামী ৩ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টে অসি নির্বাচকেরা দলে এনেছেন দুই ফাস্ট বোলার রায়ান হ্যারিস ও ডগ বলিঞ্জারকে।দলে আরও দুই ফাস্ট বোলারকে আনা প্রসঙ্গে অধিনায়ক রিকি পন্টিং রয়টার্সকে বলেন, ‘অ্যাডিলেডে ২০টি উইকেট শিকারের জন্য আমাদের আরও কাজ করতে হবে। আমাদের বোলিংটা ঠিক প্রত্যাশামতো হয়নি। তবে সন্দেহ নেই, আমাদের বোলিংয়ে আগের চেয়ে অনেক উন্নতি এসেছে।’দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দল: সাইমন ক্যাটিচ, শেন ওয়াটসন, রিকি পন্টিং (অধিনায়ক), মাইকেল ক্লার্ক, মাইক হাসি, মার্কাস নর্থ, ব্রাড হাডিন, মিশেল জনসন, বেন হিলফেনহস, পিটার সিডল, ডগ বলিঞ্জার, রায়ান হ্যারিস, হাভিয়ের ডোহার্টি।