দলে নতুন তারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপিয়ান ক্লাব ফুটবলে খেলোয়াড় কেনাবেচার বাজার চাঙা হওয়ার আগেই দাও মেরে দিল অ্যাটলেটিকো মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটি দলে আনল এক মহাতারকাকে। অ্যাটলেটিকোর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন হলিউড তারকা ম্যাট ডেমন। কাল ক্লাবটির প্রেসিডেন্ট এনরিকে সেরেজো আনুষ্ঠানিকভাবে ডেমনকে পরিচয়ও করিয়ে দিলেন। ডেমনের নামাঙ্কিত জার্সিও উন্মোচিত হলো। আসলে মার্কিন অভিনেতা মাদ্রিদে এসেছেন নতুন সিনেমা জেসন বোর্ন-এর প্রচারণা চালাতে। অ্যাটলেটিকো প্রেসিডেন্ট নিজেও চলচ্চিত্রজগতের লোক, প্রযোজক। এর আগে হ্যারিসন ফোর্ড, হ্যালি বেরি ও স্যামুয়েল এল জ্যাকসনের মতো অভিনেতাদেরও অ্যাটলেটিকোতে ‘সই’ করিয়েছেন সেরেজো। এএফপি।