দলে ফিরতে চান সেই রাইডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে এ মুহূর্তে তিনিও থাকতে পারতেন বাংলাদেশে। কিন্তু নিষেধাজ্ঞার কারণে জেসি রাইডার ক্রিকেটেরই বাইরে। তারও আগে নিভে যেতে বসেছিল তাঁর জীবনদীপই। গত মার্চে ক্রাইস্টচার্চের এক পানশালার বাইরে সন্ত্রাসী হামলার শিকার হওয়া রাইডারের বেঁচে থাকাই ছিল অনিশ্চিত। কঠিন সেই লড়াইয়ে জেতার পরই খবর হন ডোপ পরীক্ষায় ধরা পড়ে। নেমে আসে ছয় মাসের নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞার মেয়াদও যখন ফুরিয়ে গেছে, নিউজিল্যান্ড ক্রিকেটের ‘ব্যাডবয়’ রাইডারের ক্রিকেটে ফিরতে আর বাধা কোথায়!
রাইডারও তাই প্রস্তুতি নিচ্ছেন মাঠে নামার। ২৭ অক্টোবর প্লাঙ্কেট শিল্ডের ম্যাচ দিয়েই মাঠে ফেরার কথা তাঁর। এর প্রস্তুতির পাশাপাশি রাইডার ঠিক করে ফেলেছেন একটা লক্ষ্যও—ফিরতে চান জাতীয় দলে। নিজেকে যিনি ‘নিউজিল্যান্ডের ক্রিকেট’ বলে দাবি করতে পারেন, তিনি জাতীয় দলে ফিরতে চাইবেন, এতে আর আশ্চর্যের কী! বিস্ময়ের হলো, দীর্ঘদিন ধরে ক্রিকেটের বাইরে থাকা রাইডার খেলতে চান ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই, ‘আমার প্রধান লক্ষ্য আবার নিউজিল্যান্ডের হয়ে খেলা। সবকিছু ভালোভাবে হলে আমি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলেই ফিরতে চাইব। তবে তারা (নির্বাচকেরা) যদি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে আমাকে নাও ডাকে, অবশ্যই আমার প্রধান লক্ষ্য থাকবে ভারত সফরের দলে ডাক পাওয়ার চেষ্টা করা।’ ওয়েবসাইট।