দলে ফিরলেন আশরাফুল-জুনায়েদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। পনের সদস্যের এই দলে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল ও জুনায়েদ সিদ্দিক। বাদ পড়েছেন ইমরুল কায়েস ও জহুরুল ইসলাম। এই সফরে আরও জায়গা পেয়েছেন আনামুল হক, আবুল হোসেন ও জিয়াউর রহমান। এরমধ্যে আবুল হোসেন ও আনামুল হক গত মার্চে এশিয়া কাপের দলে থাকলেও খেলার সুযোগ পাননি।বাংলাদেশ স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক) মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আশরাফুল, আবদুর রাজ্জাক, সাকিব আল হাসান, তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিক, ফরহাদ রেজা, নাজমুল হোসেন, ইলিয়াস সানি, নাসির হোসেন, আনামুল হক, আবুল হোসেন, জিয়াউর রহমান।