দলে ফিরলেন এনামুল
ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দলের সঙ্গে ছিলেন না সাকিব আল হাসান। আজ হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামার আগে দলের সবচেয়ে বড় প্রাপ্তি সাকিবই। নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টটি খেলেই দলের বাইরে চলে গিয়েছিলেন তিনি। পাঁচমাস পর তাঁকে দলে পেয়ে দলের আত্মবিশ্বাস নিশ্চয়ই আকাশচুম্বী।দলে ফিরেছেন শাহরিয়ার নাফীসও। শ্রীলঙ্কা সফরের আগ দিয়ে হাত কেটে যাওয়ায় স্কোয়াডে থেকেও বিমানে চড়া হয়নি তাঁর। হারারেতে জহুরুল ইসলামের সঙ্গে দলের ইনিংসের শুরুটা করবেন তিনিই।স্পিন আক্রমণে বরাবরই দুর্বল জিম্বাবুয়ের জন্য চ্যালেঞ্জ হয়ে আছেন দলে আছেন বামহাতি স্পিনার এনামুল হক জুনিয়র। ২০০৫ সালে এই জিম্বাবুয়ের বিপক্ষেই দেশের প্রথম টেস্ট জয়ের নায়ক ছিলেন তিনিই। চোটের কারণে শ্রীলঙ্কা যাওয়া হয়নি। কিন্তু এবার জিম্বাবুয়ে সফরে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারটা নতুন করেই শুরু করতে যাচ্ছেন এনামুল।আজ দলে নেই মমিনুল। শ্রীলঙ্কা সফরে দারুণ পারফরম্যান্সের পর মমিনুলের বাদ পড়ার বিষয়টি বোধগম্য নয়। শ্রীলঙ্কায় ব্যর্থতার পরেও টিকে গেছেন মাহমুদউল্লাহ। সহ-অধিনায়কত্ব তাঁর জন্য খুব সম্ভবত আজ আশীর্বাদ হয়ে এসেছে।হারারে টেস্টে বাংলাদেশ দলে সাকিবসহ স্পিনার চারজন, পেসার দুইজন। শাহাদাত সুযোগ পাননি। সুযোগ পেয়েছেন রুবেল। রবিউল ইসলামকে সঙ্গে নিয়ে গতি আক্রমণের মূল দায়িত্বটি তাঁরই।বাংলাদেশ দল: মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস, এনামুল হক জুনিয়র, নাসির হোসেন, রুবেল হোসেন, জহুরুল ইসলাম, সোহাগ গাজী, রবিউল ইসলাম