দলে ফেরার প্রতিজ্ঞা আকমলের
প্রতিজ্ঞা করেছেন কামরান আকমল, পাকিস্তান দলে ফেরার প্রতিজ্ঞা। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেই আবারও জাতীয় দলে ফিরতে চান এই উইকেটকিপার-ব্যাটসম্যান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ে হতাশ কামরান আকমল বোর্ডের আনুকূল্য ফিরে পেতে চান পারফর্ম করেই।আকমল জানেন, চুক্তি থেকে বাদ পড়ার জন্য তিনি নিজেই দায়ী। বোর্ডের ওপরই তাই সব দায় চাপাতে পারছেন না, ‘আমি প্রচণ্ড হতাশ। স্বীকার করছি, এটা আমার ভুলেই হয়েছে। তবে আমার আরেকটা সুযোগ পাওনা ছিল। যাই হোক, এটা বোর্ডের সিদ্ধান্ত এবং আমি বেশি কিছু বলতে চাইছি না। আট বছর চুক্তিতে ছিলাম, আর একটা চুক্তি হারানো তেমন বড় কোনো ব্যাপার নয়।’দলে ফেরার জন্য কী করতে হবে, সেটাও জানেন আকমল, ‘নির্বাচকেরা আমার পারফরম্যান্সে সন্তুষ্ট নন। আমার এখন ঘরোয়া ক্রিকেট খেলে তাঁদের কাছে নিজেকে প্রমাণ করতে হবে। আমার বয়স ২৯ এবং আমি পুরোপরি সুস্থ। আমি মনে করি, আরও ছয় বছর খেলার সামর্থ্য আমার আছে।’ ওয়েবসাইট।