দলে সাকিব, জিতল কলকাতা
আইপিএলের প্রথম দুই ম্যাচে উপেক্ষিত থাকার পর আজ কলকাতা নাইট রাইডার্সের তৃতীয় ম্যাচে প্রথম একাদশে স্থান পেয়েছেন সাকিব-আল হাসান। আর তাঁর প্রথম উপস্থিতির দিনই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৪২ রানের জয় পেয়েছে কলকাতা। কলকাতার ছুড়ে দেওয়া ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২৩ রানেই আটকে যায় বেঙ্গালুরু। ব্যাট হাতে খুব বেশি ভালো পারফরমেন্স দেখানোর সুযোগ না পেলেও বল হাতে ২১ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন সাকিব।১৬৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে গোটা ইনিংসে খুব বড় কোনো জুটি গড়তে পারেননি বেঙ্গালুরুর ব্যাটসম্যানরা। প্রথম পর্যায়ে জ্যাক ক্যালিস ও বালাজির দুর্দান্ত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বেঙ্গালুরু। মাত্র ১৮ রানের ৪টি উইকেট নিয়েছেন বালাজি। দুটি উইকেট পেয়েছেন ক্যালিস। শেষপর্যায়ে ২টি উইকেট নিয়ে বেঙ্গালুরুকে ১২৩ রানের আটকে দেন সাকিব। বেঙ্গালুরুর পক্ষে সর্বোচ্চ ২৫ রান এসেছে বিনয় কুমারের ব্যাট থেকে। মারমুখী ব্যাটসম্যান ক্রিস গেইল আউট হয়েছেন মাত্র ২ রানে।এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে জ্যাক ক্যালিসের ২২, অধিনায়ক গৌতম গম্ভীরের ৬৪ ও মানবিন্দর বিসলার ৪৬ রানের ইনিংস তিনটির সুবাদে স্কোরবোর্ডে ১৬৫ রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স।