দলের বাইরে ওয়ালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপার কাপের আগামী ম্যাচে খেলতে পারছেন না ওয়ালি ফয়সাল। আগামী ১৩ জুলাই আবাহনীর বিপক্ষে ওই ম্যাচের জন্য এখনো পুরোপুরি সুস্থ নন বলে জানালেন শেখ জামালের লেফটব্যাক। গত পরশু ব্রাদার্স ম্যাচে ৬৫ মিনিটে ব্রাদার্সের কিংসলের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পান ওয়ালি। মাঠেই বমি করলে তাঁকে স্কয়ার হাসপাতালে নিয়ে সিটি স্ক্যান করা হয়। এরপর রাখা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে। তবে আঘাত গুরুতর না হওয়ায় কাল দুপুরেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। অবস্থা উন্নতির দিকে। কাল জানালেন, ‘এখন আগের চেয়ে অনেক ভালো আছি। তবে একটু মাথাব্যথা আছে। ডাক্তার জানিয়েছেন, আগামী ২-৩ দিন আমাকে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে।’