দলের বাইরে ক্যালিস ও আমলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ তিনটি ওয়ানডের দল থেকে বাদ পড়েছেন জ্যাক ক্যালিস ও হাশিম আমলা।দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড আজ রোববার জানিয়েছে, ৩৬ বছর বয়সী ক্যালিসকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আমলা সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে চান।১৪ সদস্যের দলে আরও একটি পরিবর্তন আছে। ইনজুরির কারণে ছিটকে পড়েছেন রয় ক্লেইনভেল্ট। বাদ পড়া তিন ক্রিকেটারের বদলি হিসেবে দলে আনা হয়েছে এলভাইরো পিটারসেন, কলিন ইনগ্রাম ও ভারনন ফিল্যান্ডারকে।পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে এ পর্যন্ত দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দুটি ম্যাচেই জয় পেয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ওয়েবসাইট।