দলের বড় অংশটাই চীনে যাচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনুষ্ঠানিকভাবে এশিয়ান গেমস শুরু হতে এখনো তিন দিন বাকি। তবে এশিয়ার সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞে অংশ নিতে ৪ নভেম্বর সবার আগে চীনে গেছে বাংলাদেশ ফুটবল দল। তাদের খেলাও শুরু হয়ে গেছে এরই মধ্যে। দ্বিতীয় দফায় আজ যাচ্ছে আর্চারি, দাবা, গলফ, হকি, শ্যুটিং, সাঁতার, ভারোত্তোলন, উশু ও মহিলা ক্রিকেট দল। ৯টি খেলার মোট ৯৬ জন খেলোয়াড় ও কর্মকর্তার বহর আজ মধ্যরাতে চীনের উদ্দেশে যাত্রা করবে। দাবার ১৪ সদস্যের দলের মধ্যে আজ যাবেন শুধু ৬ জন। র্যা পিড দাবায় অংশ নিতে আগেভাগে যাচ্ছেন চার খেলোয়াড় গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, ফিদে মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ (সাগর), শারমিন সুলতানা (শিরীন) ও শামীমা আক্তার (লিজা)। তাঁদের সঙ্গী দুই কর্মকর্তা। অন্যরা যাবেন ১৬ নভেম্বর। মোট ১৬টি খেলার মধ্যে বিলিয়ার্ড ১২ নভেম্বর; বক্সিং, তায়কোয়ান্দো ১৫ নভেম্বর; পুরুষ ক্রিকেট দল ১৮ নভেম্বর; অ্যাথলেটিকস ও কাবাডি ১৯ নভেম্বর এবং কারাতে দল ২২ নভেম্বর চীন যাবে।