দশ ফুটবলারের নাম দিল মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলারদের দুই ক্লাব থেকে টাকা নেওয়ার সংস্কৃতিটা এখনো বন্ধ হয়নি বাংলাদেশে। মাঝখানে এটা কমে এলেও এ মৌসুমে আবার তা নিয়ে উত্তপ্ত হয়ে উঠছে ঘরোয়া ফুটবল।২০ জুলাই বাফুফের কাছে ১০ জন ফুটবলারের নাম জমা দিয়েছে মোহামেডান। এঁরা হলেন আরিফ, অরূপ, সবুজ, শাকিল (শেখ জামাল), নাহিদ, ইমন, এমিলি, জাহিদ, মামুন মিয়া (শেখ রাসেল) ও ইউসুফ সিফাত (ব্রাদার্স)। মোহামেডানের দাবি, এই খেলোয়াড়েরা আগামী মৌসুমে সাদাকালো জার্সি গায়ে তুলবেন বলে অগ্রিম নিয়েছেন। তাদের কাছে খবর আছে, এই খেলোয়াড়দের কেউ কেউ পিছটান দিয়ে আগের দলেই থেকে যাচ্ছেন।ফুটবলাররা এবার দুই ক্লাব থেকে টাকা নিলে বাফুফে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেওয়ার পরই মোহামেডান ওই চিঠি দিল। আগামী ৫ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট ফুটবলারকে দুই ক্লাবের সঙ্গে সমঝোতা করে ফেলার সময়সীমা বেঁধে দিয়েছে বাফুফে। এর পরও কোনো ফুটবলার দুই ক্লাব থেকে টাকা নিয়েছেন প্রমাণ হলে তাঁদের নিষিদ্ধ করার হুমকি এসেছে বাফুফের পক্ষ থেকে।