প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮ বছর ৩৭ দিন। হ্যাঁ, টেস্টে ১০ হাজার রান করতে এত সময়ই লাগল শিবনারায়ণ চন্দরপলের। ১০ হাজারি ক্লাবের নবীনতম সদস্য এই ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানেরই সবচেয়ে বেশি সময় লেগেছে ১০ জনের ছোট্ট কিন্তু অভিজাত ক্লাবে নাম লেখাতে। চন্দরপল ‘পেছনে’ ফেলেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহকে (১৭ বছর ৭ দিন)। ১৫ বছর ৩৬৩ দিন লেগেছিল এই ক্লাবের প্রতিষ্ঠাতা ভারতের সুনীল গাভাস্কারের। টেস্টে সবচেয়ে বেশি রানের মালিক শচীন টেন্ডুলকার অভিষেকের ১৫ বছর ১২১তম দিনেই ছুঁয়েছিলেন ১০ হাজার রান। সবচেয়ে কম সময়ে এই মাইলফলক পেরিয়েছেন রাহুল দ্রাবিড় (১১ বছর ২৮০ দিন)। সময় বেশি লাগলেও ইনিংসের হিসাবে চন্দরপল (২৩৯) আছেন শেষের দিক দিয়ে দুইয়ে। ১০ হাজার ছুঁতে সবচেয়ে বেশি ইনিংস খেলেছেন স্টিভ ওয়াহ (২৪৪) এবং সবচেয়ে কম ১৯৫ ইনিংস লেগেছে ব্রায়ান লারার।