দশকের সেরা কোচ ওয়েঙ্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচ আর্সেন ওয়েঙ্গার এই জীবনে অনেকই প্রশংসা শুনেছেন। কিন্তু আনুষ্ঠানিক স্বীকৃতিটা ভাগ্যে জুটছিল না। অবশেষে একটা আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন আর্সেনাল কোচ। আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশনের ‘বিশ্বের দশক সেরা কোচ’ নির্বাচিত হয়েছেন ওয়েঙ্গার। লিওনেল মেসির ফিফা ব্যালন ডি’অর জয়ের রাতে ২০১০ সালের ফিফা বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন হোসে মরিনহো। এই মরিনহো এবং ম্যানইউ কিংবদন্তি কোচ অ্যালেক্স ফার্গুসনকে হারিয়ে এই দশকের বিশ্বসেরা কোচ হলেন ওয়েঙ্গার। প্রতিবছরের প্রাপ্ত পয়েন্ট সমন্বয় করেই এই পুরস্কার দেওয়া হয়। গত পাঁচ বছরে আর্সেনালের শোকেসে কোনো ট্রফিই ওঠেনি। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের মতো চ্যাম্পিয়নস লিগেও দশকজুড়ে আর্সেনালের পারফরম্যান্স ছিল সংগতিপূর্ণ। ওয়েঙ্গার পেয়েছেন ১৫৬ পয়েন্ট, ফার্গুসন ১৪৮, মরিনহো পেয়েছেন ১৩৫।‘এই ফরাসি এ পর্যন্ত কখনোই ভোট পাননি। কিন্তু প্রতিবছরই তিনি সেরা কোচের তালিকায় জায়গা করে নিয়েছেন’—এক বিবৃতিতে বলেছে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন।কোচ ওয়েঙ্গারের এই কীর্তির খবর খুব দ্রুতই এমিরেটসে তাঁর দলের মধ্যে ছড়িয়ে পড়ে। অধিনায়ক সেস ফ্যাব্রিগাস ও মিডফিল্ডার উইলশেয়ার তাৎক্ষণিক টুইটার খুলে গুরুকে শুভেচ্ছা জানিয়েছেন। ফ্যাব্রিগাস লিখেছেন, ‘দশকের সেরা কোচ হওয়ায় মি. আর্সেন ওয়েঙ্গারকে অভিনন্দন।’ গুরুকে অভিনন্দন জানাতে তরুণ উইলশেয়ারও কম যাননি, ‘কী দারুণই না অর্জন এটি। তাঁর একজন খেলোয়াড় হতে পারা গর্বের।’ স্বীকৃতি পেয়েছেন। ওয়েঙ্গার সম্মাননা ও ট্রফি হাতে পাবেন ২০১১ বিশ্ব ফুটবল উৎসবের দিন। ওয়েবসাইট।