দশজনের দলকে হারাতে পারেনি আরামবাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ লিগে কালকের একমাত্র ম্যাচে ড্র করেছে আরামবাগ-সিলেট বিয়ানীবাজার (০-০)। এই ড্র বিয়ানীবাজারের কাছে জয়ের সমান। ৫২ মিনিটে পেনাল্টির দাবিতে রেফারিকে ধাক্কা মেরে লাল কার্ড দেখেছেন বিয়ানীবাজার অধিনায়ক ফয়সাল মাহমুদ। দশজনের দল হয়েও দলটি লড়াই করে গেছে। অ্যাওয়ে ম্যাচ থেকে (বঙ্গবন্ধু স্টেডিয়াম) একটা পয়েন্ট নিয়ে ফিরেছে তারা।এ ম্যাচ জিততে না পারা আরামবাগের জন্য ব্যর্থতা। প্রতিপক্ষ দশজনের দল হওয়ার পর অনেক সময় ছিল, কিন্তু গোছালো আক্রমণ করে বিয়ানীবাজারের গোলমুখ খোলার মতো পরিস্থিতিও তারা তৈরি করতে পারেনি। আরামবাগের খেলা ছিল এলোমেলো আর পরিকল্পনাহীন।৮ ম্যাচে সমান ৭ পয়েন্ট নিয়ে একই জায়গায় আছে দু দল। গোল-গড়ে এগিয়ে থাকায় আরামবাগ অষ্টম আর বিয়ানীবাজার নবম স্থানে। আজকের খেলা: ঢাকা আবাহনী-শেখ রাসেল (বঙ্গবন্ধু স্টেডিয়াম, বিকেল ৫টা। গ্যালারি উন্মুক্ত।) চট্টগ্রাম মোহামেডান-ফেনী সকার (এমএ আজিজ স্টেডিয়াম, ৩-৩০ মি.)।