দশে সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে আরেকটি ভালো দিন কাটালেন সিদ্দিকুর। এশিয়ান ট্যুরের চিয়াংমাই ক্লাসিকের তৃতীয় দিনে পারের চেয়ে ৩ শট কম খেলেছেন বাংলাদেশি গলফার (৪টি বার্ডি ও ১টি বগি)। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১১ শট কম খেলে আরও চারজনের সঙ্গে যৌথভাবে দশে অবস্থান সিদ্দিকুরের। সিদ্দিকুরের চেয়ে এক শট বেশি খেলে ১৫ নম্বরে আছেন সাবেক এক নম্বর আর্নি এলস। দক্ষিণ আফ্রিকান গলফার কাল পারের চেয়ে ৬ শট কম খেলেছেন। ২০১৩ সালে এক রাউন্ডে এটাই তাঁর সেরা সাফল্য। ওয়েবসাইট।