দশে ৯ রাজ্জাকের
সব আলো ছিল ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরকে ঘিরে, তারই পাশে গত বছর নীরবে জাতীয় লিগের এক ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন আবদুর রাজ্জাক। টেস্ট দলে উপেক্ষিত বোলার গড়েছিলেন প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ম্যাচে সেরা বোলিংয়ের বাংলাদেশি রেকর্ড। বছর ঘুরতেই সেই ওয়েস্ট ইন্ডিজ আবার বাংলাদেশে। এবারও টেস্টে উপেক্ষিত রাজ্জাক নতুন রেকর্ড গড়ে ফেললেন। কাল বগুড়ায় চট্টগ্রামের বিপক্ষে খুলনার হয়ে ৮৪ রানে নিলেন ৯ উইকেট, প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ইনিংসে বাংলাদেশের সেরা বোলিং এখন রাজ্জাকেরই। পেসার রবিউল চট্টগ্রামের নবম উইকেটটা না নিলে ১০ উইকেটই পেতে পারতেন এই বাঁহাতি স্পিনার।রাজ্জাকের রেকর্ডের দিনে উজ্জ্বল জাতীয় দলের বাইরে থাকা কয়েকজনও। সিলেটে সেঞ্চুরি করেছেন অলক কাপালি ও রাজিন সালেহ। খুলনার বিপক্ষে চট্টগ্রামের ফয়সাল হোসেন করেছেন ৯২ রান। রান পেয়েছেন নাফিস-আফতাবরাও। জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে ব্যাটসম্যানদের সাফল্য বলতে এই-ই। না হলে চারটি ম্যাচে প্রাধান্য তো ছিল বোলারদেরই। আর বোলারদের দাপটই ইঙ্গিত দিচ্ছে এই রাউন্ডের সব ম্যাচই ফল দেখতে পারে। চট্টগ্রাম-খুলনা৯ উইকেটে ৪১৪ রান নিয়ে দিন শুরু করা খুলনা আর মাত্র ২ রান যোগ করেই অলআউট। মাহবুবুল করিম ও অধিনায়ক নাফিস ইকবাল চট্টগ্রামকে ভালো সূচনা এনে দিয়েছিলেন। ১৪ ওভারেই ৬৬ রান, জবাবটা জুতসই-ই হচ্ছিল। ১৫তম ওভারে আক্রমণে এসে খুলনার অধিনায়ক রাজ্জাকই বদলে দিলেন দৃশ্যপট। প্রথম বলেই মাহবুবুলের ক্যাচ রবিউলকে। এই শুরু, এরপর টানা ৩২.৩ ওভার বল করে ৯ উইকেট নিয়ে চট্টগ্রামকে ৩০৭ রানে থামালেন রাজ্জাকই। ফয়সালের ৯২ রানই চট্টগ্রামের সর্বোচ্চ। নাফিস ৫৪ ও আফতাব করেছেন ৪৯ রান। ঢাকা বিভাগ-সিলেটসিলেটে চতুর্থ উইকেটে ২৪০ রানের জুটি গড়েছেন সিলেটের রাজিন সালেহ ও অলক কাপালি। জাতীয় লিগে চতুর্থ উইকেটে দ্বিতীয় সেরা জুটি এটি। সর্বোচ্চ ৩১১ রানের জুটিটা এবার প্রথম রাউন্ডেই গড়েছেন ঢাকা মহানগরের মার্শাল ও মেহরাব। ২৩৫ বলে ১৬ চার ও ২ ছক্কায় ১৩৩ রান করেছেন অলক। প্রথম শ্রেণীর ম্যাচে এটা তাঁর দশম সেঞ্চুরি। ২৭২ বলে ১৭ চার ও ২ ছক্কায় ১৩২ রান করা রাজিন পেয়েছেন ১৪তম সেঞ্চুরি। ১০৭ রানে শেষ ৭ উইকেট হারানো সিলেট অলআউট ৩৯০ রানে। প্রথম ইনিংসে ৩০৬ রানে পেছানো ঢাকা দ্বিতীয় ইনিংসে করেছে বিনা উইকেটে ৩৮ রান। বরিশাল-ঢাকা মহানগরচট্টগ্রামে দ্বিতীয় ইনিংসে ২৮ রান তুলতেই ৫ উইকেট নেই বরিশালের। প্রথম ইনিংসের ১ রানের লিডটা ২৩ হয়ে যাওয়ার পরই বিপর্যয়ের শুরু। তারেক আজিজ ফজলে রাব্বীকে ফেরানোর পর এক ওভারেই কোনো রান না দিয়ে সৈয়দ রাসেল ও জাকারিয়া মাসুদকে আউট করেন মোহাম্মদ আশরাফুল। বাকি দুটি উইকেট আরাফাত সানি ও পাকিস্তানি স্পিনার সুলেমান খানের। এর আগে মেহরাব জুনিয়রের ৮১ ও সুলেমানের ৬৪ রানেই ২৪১ করে মহানগর। রাজশাহী-রংপুররংপুরে ১ উইকেটে শূন্য রান নিয়ে দিন শুরু করা স্বাগতিকেরা ৪৪ রানেই হারায় ৬ উইকেট। সপ্তম উইকেটে আলাউদ্দিন ও তারিক ৭২ রান যোগ করে বিপর্যয় সামলালেও ১৭১ রানের বেশি তারা করতে পারেনি। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৭৭ রান তুলে ১৩৮ রানে এগিয়ে গেছে রাজশাহী। সং ক্ষি প্ত স্কো ররাজশাহী-রংপুর, রংপুররাজশাহী: ২৩২ ও ৩৪ ওভারে ৭৭/২ (জহুরুল ব্যাটিং ৪০, মাইশুকুর ২১; সাজেদুল ১/১৪, শুভাশিস ১/২০)। রংপুর ১ম ইনিংস: ৫৭.১ ওভারে ১৭১ (আলাউদ্দিন ৪৮, তারিক ৪৪, সাজেদুল ২৭; সানজামুল ৩/৩৫, ফরহাদ রেজা ২/২১, শফিউল ২/২৭, সাকলাইন ২/৫৪)। ঢাকা মহানগর-বরিশাল, চট্টগ্রামবরিশাল: ২৪২ ও ১২.৪ ওভারে ২৮/৫ (ফজলে রাব্বী ১৫; আশরাফুল ২/০, আরাফাত সানি ১/২)। ঢাকা মহানগর ১ম ইনিংস: ৮২.২ ওভারে ২৪১ (মেহরাব ৮১*, সুলেমান ৬৪, আরমান ৪৩; রাসেল ৪/৩১, মনির ২/৪৭, কামরুল ২/৬৪)।ঢাকা বিভাগ-সিলেট, সিলেটঢাকা বিভাগ: ৮৪ ও ১৪ ওভারে ৩৮/০ (সৈকত ব্যাটিং ২০, মজিদ ব্যাটিং ১৭)। সিলেট ১ম ইনিংস: ১১৮ ওভারে ৩৯০ (অলক ১৩৩, রাজিন ১৩২, তাপস বৈশ্য ২৭; শরীফ ৪/৯৪, অপু ৩/৪৪, মোশাররফ ২/১০৩)। খুলনা-চট্টগ্রাম, বগুড়াখুলনা: ৮৭.৩ ওভারে ৪১৬ ও ৫ ওভারে ১৩/০ (সৌম্য ব্যাটিং ১১, ইমরুল ব্যাটিং ১)। চট্টগ্রাম ১ম ইনিংস: ৭৮.৩ ওভারে ৩০৭ (ফয়সাল ৯২, নাফিস ৫৪, আফতাব ৪৯, মাহবুবুল ৪১; রাজ্জাক ৯/৮৪, রবিউল ১/৫৪)ইনিংসে সেরা বোলিং ম্যাচ ভেন্যু মৌসুম৯/৮৪ আবদুর রাজ্জাক খুলনা-চট্টগ্রাম বগুড়া ২০১২-১৩৯/১০৫ মোশাররফ হোসেন বরিশাল-চট্টগ্রাম বরিশাল ২০০৪-০৫৮/৬১ নাবিল সামাদ সিলেট-খুলনা খুলনা ২০০৮-০৯৮/৬৭ সৈয়দ রাসেল খুলনা-বরিশাল বরিশাল ২০০৩-০৪৮/৬৭ জামালউদ্দিন খুলনা-বরিশাল খুলনা ২০০৫-০৬