প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেমি ওগুনোডের সৌজন্যেই পরশু প্রথমবারের মতো ১০ সেকেন্ডের নিচে ১০০ মিটার স্প্রিন্ট দেখল এশিয়ান গেমস। তবে এশিয়ানরা ১০ সেকেন্ডের বাধা পেরিয়েছে সেই ২০০৭ সালে। আম্মানে আফ্রিকান বংশোদ্ভূত আরেক কাতারি স্যামুয়েল ফ্রান্সিস ৯.৯৯ সেকেন্ডে পেরিয়েছিলেন ১০০ মিটার। ১০ সেকেন্ডের নিচে ১০০ মিটার দৌড়ানো প্রথম মানব জিম হাইনস। যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার ১৯৬৮ সালের ১৪ অক্টোবর মেক্সিকো সিটি অলিম্পিকে গড়েছিলেন কীর্তিটা। এরপর আরও ৯৩ জন বাতাসের সাহায্য ছাড়াই ১০ সেকেন্ডের নিচে দৌড়েছেন ১০০ মিটার। এঁদের মধ্যে জ্যামাইকার আসাফা পাওয়েল সবচেয়ে বেশি ৮৮ বার ১০ সেকেন্ডের নিচে দৌড়েছেন।