দশের নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটিতে বাংলাদেশের ৯ জন ব্যাটসম্যান দুই অঙ্কের নিচে রান করেছেন। ওয়ানডেতে এ নিয়ে চারবার এক ইনিংসে বাংলাদেশের ৯ জন ব্যাটসম্যান দুই অঙ্কের রান স্পর্শ করতে পারলেন না। এটি বাংলাদেশি রেকর্ড হলেও বিশ্ব রেকর্ডটি কানাডা ও জিম্বাবুয়ের। ২০০৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে কানাডার ৩৬ রানের ইনিংসটিতে এবং ২০০৪ সালে শ্রীলঙ্কার সঙ্গেই জিম্বাবুয়ের ৩৫ রানের ইনিংসটিতে ১১ জন ব্যাটসম্যানের কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। ইনিংসে ১০ জন ব্যাটসম্যান দশের নিচে রান করেছেন এমন ঘটনা আছে ১০টি। ২০০০ সালে এশিয়া কাপে ঢাকায় পাকিস্তান, ২০০৪ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকা ও ২০০৫ সালে ন্যাটওয়েস্ট সিরিজে ওল্ড ট্রাফোর্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ৯ জন ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁতে পারেননি।