দশের নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ইনিংসটায় ভালো করতে পারলেন না জয়াসুরিয়া। মাত্র ২ রানেই আউট। এ রকমটা তাঁর ক্যারিয়ারে ঘটেছে অসংখ্যবার। এই নিয়ে দশের নিচে আউট হলেন ১৪১তম বার, যেটি বিশ্ব রেকর্ড। ওয়ানডেতে সর্বাধিক শূন্যের (৩৪টি) রেকর্ডটিও সাবেক শ্রীলঙ্কান অধিনায়কের। সবচেয়ে বেশি এক (২০), তিন (১৯) ও আট (১১) রানেও আউট হয়েছেন তিনি। ওয়াসিম আকরাম দ্বিতীয় সর্বোচ্চ ১২৯ বার আউট হয়েছেন দশের নিচে। তিনে আছেন টেন্ডুলকার (১১৯ বার), চারে আফ্রিদি (১১৪)। আরেক শ্রীলঙ্কান মাহেলা জয়াবর্ধনে আছেন সেঞ্চুরি থেকে এক ধাপ দূরে। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়েও দশের নিচে সবচেয়ে বেশিবার আউট হয়েছেন জয়াসুরিয়া (২০৪)। আর কেউ ২০০ বার দশের নিচে আউট হননি।