প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসাফা পাওয়েলের কুঁচকির পুরোনো চোটটা ফিরে না এলে পরশু লন্ডনে নিশ্চিতভাবেই আট প্রতিযোগীই ১০ সেকেন্ডের নিচে ১০০ মিটার শেষ করতেন। তবে যা হয়েছে সেটিই নতুন রেকর্ড। একটি মাত্র দৌড়ে সাতজনের সময় ১০ সেকেন্ডের নিচে এই প্রথম দেখল অ্যাথলেটিকস। এর আগে ১৯৯১ সালে টোকিও বিশ্ব চ্যাম্পিয়নশিপে, ২০০৮ বেইজিং অলিম্পিকে ও ২০১১ সালে ইউজিনের ডায়মন্ড লিগের প্রিফন্টেইন ক্ল্যাসিকে ছয়জন দৌড়েছিলেন ১০ সেকেন্ডের নিচে। ১০ সেকেন্ডের নিচে পাঁচজনের দৌড়ানোর উদাহরণ আছে দুটি।