দশের বাইরে ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০২ সালের অক্টোবরের পর এমন কিছু দেখেনি টেনিস-বিশ্ব। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে সব সময়ই রজার ফেদেরার নামটি ছিল। কিন্তু গতকাল প্রকাশিত সর্বশেষ এটিপি র‍্যাঙ্কিংয়ে সুইস তারকার অবস্থান ১৬-তে! গত জুলাইয়ে উইম্বলডনের সেমিফাইনালে হারের পর থেকেই চোটের কারণে কোর্টে নামা হয়নি তাঁর। এতেই ৩ থেকে নামতে নামতে ১৬-তে এসে ঠেকেছে ফেদেরারের র‍্যাঙ্কিং। চোট কাটিয়ে ২০১৭-এর আগে আর ফেরার সম্ভাবনা নেই তাঁর। ফেদেরারের চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের অবস্থাও ভালো নয়, ৮-এ আছেন এই স্প্যানিয়ার্ড। এএফপি।