দশের বাইরেই আছে ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফেরা হলো না ব্রাজিলের। কাল প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েও এখন ১৩ নম্বরে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গত মাসে দুটি প্রীতি ম্যাচে ইরাক ও জাপানকে দেওয়া ১০ গোলও ব্রাজিলের শীর্ষ দশে ফেরার জন্য যথেষ্ট হয়নি। অবশ্য প্রতিযোগিতামূলক ফুটবল না খেলার মূল্য দিতে হচ্ছে সেলেসাওদের। আগামী বিশ্বকাপের স্বাগতিকেরা গত বছরের কোপা আমেরিকার পর থেকেই প্রতিযোগিতামূলক ফুটবলে নেই। তাই সর্বশেষ ১৯ ম্যাচের ১৫টিতে জিতেও দলটি পড়ে রইল দশের বাইরে।বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনই যথারীতি শীর্ষে। জার্মানি আছে দুইয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে ও চিলির বিপক্ষে দুটি ম্যাচ জিতে আর্জেন্টিনা চার থেকে উঠে এসেছে তিনে। হঠাৎ করেই ফর্ম হারিয়ে ফেলা উরুগুয়ে অনেক দিন পর চলে গেছে শীর্ষ দশের বাইরে। দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের র‌্যাঙ্কিং এখন ১১।এ মাসেও পিছিয়েছে বাংলাদেশ। দুই ধাপ পেছানো দলটির র‌্যাঙ্কিং এখন ১৭১। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে শুধু পাকিস্তান (১৮০), শ্রীলঙ্কা (১৮২) ও ভুটানই (২০৭) আছে বাংলাদেশের পেছনে। রয়টার্স, ওয়েবসাইট। র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ১০ দল পয়েন্ট ১ (১) স্পেন ১৫৬৪২ (২) জার্মানি ১৪২১৩ (৪) আর্জেন্টিনা ১৩৪৯৪ (৩) পর্তুগাল ১১৭৮৫ (৮) ইতালি ১১৬৯৬ (৫) ইংল্যান্ড ১১৬৭৭ (৬) হল্যান্ড ১১২৮৮ (৯) কলম্বিয়া ১১১০৯ (১২) রাশিয়া ১০৮৪১০ (১১) ক্রোয়েশিয়া ১০৭৮* বন্ধনীতে গত মাসের অবস্থান।