প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচের আগে সার বেঁধে দাঁড়িয়ে থাকবেন সবাই, জাতীয় সংগীত বেজে উঠলে বুকে হাত দিয়ে সম্মান জানাবেন। ফুটবল মাঠের খুব পরিচিত দৃশ্য এটা। ছয় মাস আগে সবাই তাই চমকে উঠেছিল মেগান র্যা পিনোকে দেখে। যুক্তরাষ্ট্রের এই নারী ফুটবলার থাইল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় সংগীতের সময় হাঁটু গেড়ে বসে পড়লেন। যুক্তরাষ্ট্রে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে অসমতার প্রতিবাদেই এই কাণ্ড করেছিলেন তিনি। অবশ্য র্যা পিনো প্রথম নন, তাঁর আগে এভাবে প্রতিবাদ করেছেন অন্যান্য জনপ্রিয় খেলার অনেক তারকাই। কিন্তু জাতীয় দলের পক্ষে খেলতে গিয়ে র্যা পিনোর কীর্তিতেই নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে মার্কিন ফুটবল ফেডারেশন। ইউএস সকার পরশু একটা নতুন নীতি পাস করেছে, ‘জাতীয় দলের প্রতিনিধিত্বকারী সবাইকে জাতীয় সংগীতের সময় সম্মানের সঙ্গে দাঁড়াতে হবে!’ এএফপি।