দাউদকান্দি চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটকের বাইরে অপেক্ষমাণ শ পাঁচেক দর্শক, আর স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ হলো প্রায় হাজার দশেক দর্শকে। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল ফাইনাল নিষ্প্রাণ হয়ে পড়া কুমিল্লা স্টেডিয়ামে কাল এমন দর্শক টেনে আনায় স্থানীয় ক্রীড়ামোদীরা আশাবাদী হয়ে উঠেছেন।ফাইনালে আদর্শ সদর উপজেলাকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন দাউদকান্দি উপজেলা। রাজন ও সবুজ দুটি করে গোল করেছেন। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন।