দাউদকান্দিতে ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাউদকান্দি-মেঘনা এমপি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে সুন্দলপুর মডেল একাদশ। জুরানপুর বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল ফাইনালে তারা টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়েছে গোয়ালমারী একাদশকে। নির্ধারিত সময়ের খেলা ছিল গোলশূন্য। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সুন্দলপুর মডেল একাদশের গোলরক্ষক আমিনুল ইসলাম। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাফুফের সহসভাপতি বাদল রায়।—