দাওয়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রজীবনে খেলাধুলা যে ভীষণ প্রয়োজনীয়, তা তুলে আনল সাম্প্রতিক এক জরিপ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির ফুড অ্যান্ড ব্র্যান্ড ল্যাবের গবেষক ব্রায়ান ওয়ানসিঙ্ক ও জুরিখের সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলোজির নারী গবেষক সিমোন ডোলে একটা জরিপ চালিয়ে দেখিয়েছেন, হাইস্কুলে যারা খেলাধুলা করে, বৃদ্ধ বয়সেও তারা দারুণ স্বাস্থ্যবান থাকে। ঘন ঘন চিকিৎসকের কাছে ছুটে যেতে হয় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞতাসম্পন্ন ৭১২ জন প্রবীণের ওপর চালানো হয় এই জরিপ। তাঁদের মধ্যে যাঁরা বেশি সুস্থ, তাঁদের অধিকাংশই ১৯৩০ ও ১৯৪০-এর দশকের শুরুর দিকে হাইস্কুলে খেলাধুলা করেছেন। ওয়েবসাইট।