দাওয়াই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএল হবে আর স্পট ফিক্সিং কেলেঙ্কারির কথা শোনা যাবে না—তা কি হয়! প্রতি আসর শেষেই বেরিয়ে আসে ফিক্সিংয়ের নতুন খবর, জড়িয়ে যায় নতুন অনেক নাম। এখন যেমন সবচেয়ে আলোচিত ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সংশ্লিষ্টতার গুঞ্জন। যেখানেই যাচ্ছেন এ নিয়ে প্রশ্ন শুনতে হচ্ছে। বিতর্কহীন আইপিএল আয়োজনের উপায়টা কী? পরশু দুবাইতে পা দিয়েই এমন প্রশ্ন শুনে হাসলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক। তারপর সমাধানটাও দিলেন রসিকতা করেই—‘‘‘লন্ড্রি সার্ভিস” চালু করা যায়, আমরা সবাই তাহলে “ক্লিন” থাকব।’ ওয়েবসাইট।