দাগি সুয়ারেজ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিয়েলিনিকে কামড়ে দিয়ে নিন্দিত হয়েছেন। চার মাসের নিষেধাজ্ঞাও ঝুলছে লুইস সুয়ারেজের মাথার ওপর। এখন শোনা যাচ্ছে, লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যেতে পারেন। কিন্তু সেখানে গিয়েও কি এতসব সমালোচনার তির থেকে বাঁচতে পারবেন? আশঙ্কাটা বার্সারই সাবেক বুলগেরিয়ান স্ট্রাইকার রিস্টো স্টইচকভের, ‘কামড় একটা সমস্যা তো বটেই। কারণ, এখন সে আজীবনের জন্য দাগি। সব প্রতিপক্ষ, রেফারি ও প্রচারমাধ্যম ওর কাজটা আরও কঠিন করে তুলবে।’ স্প্যানিশ লিগেও সুয়ারেজকে উত্ত্যক্ত করা হবে বলে মনে করছেন স্টইচকভ, ‘প্রতিপক্ষ ওকে খেপিয়ে দেওয়ার চেষ্টা করবে, চেষ্টা করবে ও যেন নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সুয়ারেজের সামনে কঠিন দিন আসছে।’ উরুগুয়ে স্ট্রাইকার প্রস্তুত তো? গোলডটকম।