দাঙ্গাবাজ সমর্থকেরা সাবধান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের সমস্যা নিয়েই ব্রাজিল বিশ্বকাপ আয়োজকদের ঘুম হারাম। পেলের দেশে দাঙ্গা-হাঙ্গামা লেগেই আছে। এরই মধ্যে খবর, বিশ্বকাপ সামনে রেখে প্রতিবেশী আর্জেন্টিনার দাঙ্গাবাজ সমর্থকেরা ব্রাজিল যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন৷ বাড়তি এ উৎপাত ঠেকাতে ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী আলদো রেবেলোর কণ্ঠে হুঁিশয়ারি, আর্জেন্টাইন দাঙ্গাবাজ সমর্থকদের কিছুতেই ব্রাজিলে ঢুকতে দেওয়া হবে না। বিশ্বকাপ রাখা হবে দাঙ্গামুক্ত। ‘ব্রাজিলে আমরা আর্জেন্টিনার এই কলহবাজ দর্শকদের চাই না’—বলেছেন রেবেলো। শুধু তা-ই নয়, এই সমর্থকদের নিয়ে সামান্য ঝুঁকিও এড়াতে চায় বিশ্বকাপ আয়ো​জকেরা৷ এরই অংশ হিসেবে যোগাযোগ রাখা হচ্ছে আন্তর্জাতিক পুলিশের সঙ্গেও৷ এএফপি৷