প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমনিতেই বিশ্বকাপের প্রতিবাদ-বিক্ষোভ সামলাতেই গলদঘর্ম ব্রাজিল পুলিশ। সঙ্গে দাঙ্গাবাজদের ঝামেলা যোগ করে নিন। নাভিশ্বাসই উঠে যাওয়ার কথা! বিশ্বকাপ উপলক্ষে প্রতিবেশী দেশ আর্জেন্টিনা থেকে আসছে প্রায় ৫০ হাজার সমর্থক । তার মধ্যে ‘বারাস ব্রাভাস’ নামের একাংশের সহিংস হিসেবে ‘সুখ্যাতি’ আছে ফুটবল বিশ্বে । এদের অনেকেই অবশ্য বিশ্বকাপের টিকিট পায়নি। তাতে কী! স্টেডিয়ামের আশপাশে ঠিকই দেখা যাবে, জড়ো হয়ে তারা হল্লা করছে । আর অন্য দেশের সমর্থকেরা তো আছেই। ব্রাজিল পুলিশের কঠিন দিনই আসছে! রয়টার্স।