দাঙ্গায় অনিশ্চিত এজবাস্টন টেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুধবার থেকে বার্মিংহামের এজবাস্টনে শুরু হচ্ছে চলমান ইংল্যান্ড-ভারত সিরিজের তৃতীয় টেস্ট। গুরুত্বপূর্ণ এই টেস্ট ম্যাচকে সামনে রেখে দুই দলেরই যখন খেলার ভাবার কথা, তখন তাদের ভাবতে হচ্ছে লন্ডন শহরের আইনশৃঙ্খলার কথা। কারণ, গত দুই দিন ধরে দাঙ্গায় বিপর্যস্ত গোটা লন্ডন।গতকাল সোমবার সারা দিন হোটেলে আটকে ছিলেন দুই দলের খেলোয়াড়েরা। সম্ভাব্য হামলা ও লুটপাটের আশঙ্কায় হোটেলের মূল ফটকও ছিল তালা-চাবি মারা।ভারতীয় খেলোয়াড়েরা চুপচাপ থাকলেও ইংলিশ খেলোয়াড়েরা বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়েছেন তাঁদের অভিব্যক্তি। এক টুইটার বার্তায় কেভিন পিটারসেন তাঁর এক সাংবাদিক বন্ধুকে লিখেছেন, ‘আমরা এই মুহূর্তে দাঙ্গাবাজদের হাতে বন্দী হয়ে পড়েছি। হোটেলের দরজায় খুব শক্ত করে শেকল আঁটা রয়েছে। কোথাও বের হতে পারছি না।’টিম ব্রেসনান কিছুতেই বুঝতে পারছেন না, দাঙ্গাবাজদের পেছন পেছন যুদ্ধসাজে পুলিশ ঘুরে বেড়াচ্ছে, অথচ দাঙ্গাবাজেরা কীভাবে তাঁদের অপকর্ম চালিয়ে যাচ্ছে।স্টুয়ার্ট ব্রডের চোখে অবিশ্বাস্য লাগছে, বার্মিংহামের রাস্তায় হাজার হাজার পুলিশের অবস্থান।স্পিনার গ্রায়েম সোয়ান একটু ব্যঙ্গ করেই বলেছেন, ‘শুভরাত্রি ইংল্যান্ড।’ তবে তিনি তাঁর টুইটার বার্তায় সবাই যেন এই রক্তক্ষয়ী দাঙ্গার হাত থেকে নিজেদের রক্ষা করতে পারেন, সেই প্রার্থনা করেছেন।’কাল থেকে টেস্ট শুরু। অথচ পুরো লন্ডন শহরই যেন দাঙ্গার হিংসায় পুড়ে মরছে। এজবাস্টন টেস্ট মাঠে গড়াবে তো? ওয়েবসাইট।