দাঙ্গায়ও চলবে এজবাস্টন টেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনের দাঙ্গা ছড়িয়ে পড়েছে বার্মিংহাম, লিভারপুল, ব্রিস্টল পর্যন্ত। বাতিল হয়ে গেছে ওয়েম্বলিতে কাল বুধবারের নির্ধারিত ইংল্যান্ড ও হল্যান্ডের মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ। স্থগিত হয়ে গেছে লন্ডন এবং এর আশপাশের সব ধরনের খেলা। তবে এজবাস্টনের কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, সূচি অনুযায়ীই কাল মাঠে গড়াবে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্ট।ওয়ারউইকশায়ার কাউন্টি ক্লাব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইংল্যান্ড ও ভারতের মধ্যকার তৃতীয় টেস্ট পরিকল্পনা অনুসারেই এগিয়ে যাবে। নির্ধারিত সূচি অনুযায়ীই এটি শুরু হবে।ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা বলেন, ‘ব্যস্ততা আগের মতোই আছে। আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি। মাঠে নিরাপত্তা জোরদার থাকবে।’লন্ডন ও এর আশপাশে দাঙ্গা ছড়িয়ে পড়ায় ইংলিশ ও ভারতীয় ক্রিকেটারদের নিজ নিজ হোটেলে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের একজন মুখপাত্র ডেইলি মেইলকে জানিয়েছেন, টেস্ট বন্ধের পরামর্শ দেওয়ার মতো পরিস্থিতি এই মুহূর্তে নেই। ওয়েবসাইট।