দাদাকে ধরে রাখতে না পারাটা দুঃখজনক: শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলের গত তিনটি আসরেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। নেতৃত্ব দিয়েছেন প্রথম দুটি আসরে। অথচ চতুর্থ আসরের নিলামে অবিক্রীত থেকে গেছেন সৌরভ গাঙ্গুলী। তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি ১০টি ফ্র্যাঞ্চাইজের কেউই। কলকাতার ‘দাদা’কে ছাড়াই এগিয়ে চলেছে আসর। তবে সৌরভকে ধরে রাখতে না পারায় আবারও দুঃখ প্রকাশ করেছেন নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান।সৌরভ দলে না থাকায় সৃষ্ট বিতর্কের জের ধরে বলিউডের ‘কিং খান’ আগেও দুঃখ প্রকাশ করেছেন। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাত্কারে শাহরুখ দুঃখটা প্রকাশ করলেন আরেকবার, ‘দাদাকে ধরে রাখতে না পারাটা দুঃখজনক। একটা পরিবর্তনের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। নতুন কিছু করার চেষ্টা করতে হয়েছে। তবে দাদা সব সময় আমাদের পরিকল্পনার মধ্যে ছিল।’কলকাতার ‘বরপুত্র’কে ছাড়াই কলকাতার দল! নিলামে সৌরভ অবিক্রীত থেকে যাওয়ার পর যে ক্ষোভের জন্ম হয়েছিল, সেই ক্ষোভটা রয়ে গেছে এখনই। সেটা মেনে নিয়েই শাহরুখ বলেছেন, ‘হতে পারে আমরা আমাদের বার্তা কলকাতাবাসীর কাছে যথাযথভাবে পৌঁছাতে পারিনি। ফলে অযথাই বিতর্ক হয়েছে।’ ওয়েবসাইট।