দাদার কীর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্বল ছিল কেবল ৫০ পাউন্ড। সেটা দিয়েই দাদা বাজি ধরেছিলেন, একদিন তাঁর নাতি ওয়েলস জাতীয় দলে খেলবে। তারপর ১৪ বছর পেরিয়ে গেছে। গত মঙ্গলবার বিশ্বকাপ বাছাইপর্বে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে ৮৭ মিনিটে ওয়েলসের হয়ে এক কিশোর বদলি হিসেবে মাঠে নামল। সঙ্গে সঙ্গে রেকর্ড বইতে উঠে গেল ১৬ বছর ২০৭ দিন বয়সী ছেলেটার নাম। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার গ্যারেথ বেলকে পেছনে ফেলে হ্যারি উইলসন নামের সেই ছেলেটি এখন ওয়েলসের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার। কিন্তু সেই যে ১৪ বছর আগে তাঁর দাদা পিট এডওয়ার্ড বাজি ধরেছিলেন সেটার কী হলো? বাজিতে জেতায় ৫০ পাউন্ড হয়ে গেছে ১ লাখ ২৫ হাজার পাউন্ড! দাদা যে এখন রীতিমতো বড়লোক! রয়টার্স।