প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্মের পর পরই তাকে নিয়ে পুরো বিশ্বে তোলপাড়। রাজকীয় শিশু বলে কথা! প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের শিশুপুত্র প্রিন্স জর্জ এখন বিশ্বের সবচেয়ে বড় ‘খুদে সেলিব্রিটি’। ভূমিষ্ঠ হওয়ার পরই অ্যাস্টন ভিলার কাছ থেকে জার্সি পেয়েছে জর্জ। এবার বসনিয়ার শীর্ষ ফুটবল ক্লাব এফকে জেলেজনিচারের সাম্মানিক সদস্যও হয়ে গেল ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকারী। কিন্তু বসনিয়ার একটা ক্লাবের সঙ্গে জর্জের কী সম্পর্ক? যোগাযোগের সূত্রধর জর্জের প্রয়াত মাতামহী প্রিন্সেস ডায়ানা। যুদ্ধপীড়িত দেশটিতে ভূমিমাইন অপসারণে ডায়ানার অবদান ভোলেনি বসনিয়া। ডায়ানার সেই কাজের স্বীকৃতি পেল তাঁর প্রথম নাতি। এএফপি।