দাবা অলিম্পিয়াড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪১তম বিশ্ব দাবা অলিম্পিয়াডের অষ্টম রাউন্ডে বাংলাদেশের পুরুষ দল ড্র করলেও হেরেছে মেয়েরা। পরশু নরওয়ের ট্রুমসায় উন্মুক্ত বিভাগে ফিলিপাইনের সঙ্গে ২-২ পয়েন্টে ড্র করেছে পুরুষ দল। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব জিতলেও হেরেছেন জিয়াউর রহমান। ড্র করেছেন অন্য দুই গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আবদুল্লাহ আল রাকিব। অষ্টম রাউন্ড শেষে বাংলাদেশের অবস্থান ছিল ৭৪ নম্বরে। মেয়েদের বিভাগে পুয়ের্তোরিকোর কাছে ১.৫-২.৫ পয়েন্টে হেরে ৯৬ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। পরশু জিতেছেন শুধু মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা, ড্র করেছেন মহিলা ফিদে মাস্টার শারমিন সুলতানা শিরিন। হেরেছেন রানী হামিদ ও জাকিয়া সুলতানা।