দাবা অলিম্পিয়াড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু আর্মেনিয়ার কাছে চার বোর্ডেই হেরেছিল বাংলাদেশ। কাল ইস্তাম্বুলে দাবা অলিম্পিয়াডের তৃতীয় রাউন্ডে বেলারুশের বিপক্ষেও হেরে বসেছিল চার বোর্ডের তিনটিতেই। তবে কিছুটা মুখরক্ষা করেছেন এনামুল হোসেন রাজীব, হারিয়েছেন আন্দ্রেই ঝিগালকোকে। মহিলা বিভাগে সুইজারল্যান্ডের কাছে ২.৫-১.৫ পয়েন্টে হেরেছে বাংলাদেশ। সুইজারল্যান্ডের লরা স্টোয়েরিকে হারিয়েছেন নাজরানা খান, গানদুলা হেইনাৎজের সঙ্গে ড্র করেছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। হেরে গেছেন জাকিয়া সুলতানা ও শারমিন সুলতানা।