দাবা অলিম্পিয়াড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্তাম্বুলে চলমান দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ মহিলা দল আগের রাউন্ডে ড্র করেছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে (২-২)। তবে কাল ৩-১-এ হারিয়েছে জর্ডানকে। জিতেছেন রানী হামিদ, জাকিয়া সুলতানা ও নাজরানা খান। হেরেছেন শারমীন সুলতানা। পুরুষ দল ড্র (২-২) করেছে ডমিনিকান রিপাবলিকের সঙ্গে। জিতেছেন আবদুল্লাহ আল রাকিব, ড্র করেছেন এনামুল হোসেন ও নিয়াজ মোরশেদ। হেরেছেন রিফাত বিন সাত্তার।