দাবা অলিম্পিয়াড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবা অলিম্পিয়াডে কাল দিনটি ছিল বাংলাদেশের। জিতেছে পুরুষ ও মহিলা দুই দলই। আগের দিন ডমিনিকান রিপাবলিকের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করলেও কাল দশম রাউন্ডে জিতেছেন নিয়াজ মোরশেদরা। থাইল্যান্ডকে হারিয়েছেন ৩.৫-০.৫ ব্যবধানে। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ থিমাথাস চিরানানকে, এনামুল হোসেন রাজীব উয়াচাই কংসিকে এবং আবদুল্লাহ আল রাকিব ওয়ারট কানানুবকে হারিয়েছেন। ড্র করেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। আর মহিলা দলের ৩-১ ব্যবধানের জয়টি আয়ারল্যান্ডের বিপক্ষে। শারমিন সুলতানা আয়ারল্যান্ডের হান্না লোওরিকে, নাজরানা খান সারাহ জেন হিয়ারনিকে এবং রানী হামিদ গিয়ারোদিনকে হারিয়েছেন। তবে এদিন হেরে গেছেন জাকিয়া সুলতানা।