দাবা অলিম্পিয়াড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪১তম দাবা অলিম্পিয়াডে পরশু জিতেছে বাংলাদেশের পুরুষ, মহিলা দুই দলই। উন্মুক্ত বিভাগের নবম রাউন্ডে বাংলাদেশের পুরুষ দল ৩-১ পয়েন্টে হারিয়েছে শ্রীলঙ্কাকে। হন্ডুরাসের সঙ্গে বাংলাদেশের মহিলা দলের জয়টা ৪-০ ব্যবধানে। পুরুষ দলের মিনহাজউদ্দিন সাগর ও নিয়াজ মোরশেদ জিতলেও ড্র করেছেন আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব। মহিলা দলের শামীমা আক্তার, নাজরানা খান, রানী হামিদ ও জাকিয়া সুলতানা চারজনই জিতেছেন।