দাবা অলিম্পিয়াড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব দাবা অলিম্পিয়াডে ভালো একটা দিনই গেল বাংলাদেশের। কাল পুরুষ দলের পাশাপাশি জিতেছে মেয়েরাও। রাশিয়ার খান্তি-মিনসিস্কে অনুষ্ঠানরত টুর্নামেন্টে কাল ৯ রাউন্ডে পুরুষ দল ২.৫-১.৫ পয়েন্টে হারিয়েছে ইয়েমেনকে। আবু সুফিয়ান শাকিল ও মোহাম্মদ জাবেদ জিতলেও ড্র করেছেন মিনহাজউদ্দিন। মেয়েদের দল ৩-১ পয়েন্টে জিতেছে ডমিনিকান রিপাবলিকের বিপক্ষে। জয় পেয়েছেন শামিমা আক্তার লিজা, শারমিন সুলতানা শিরিন ও মাসুদা বেগম। নয় খেলায় দুই দলেরই ম্যাচ পয়েন্ট ৯ করে।