দাবা অলিম্পিয়াড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রীড়া প্রতিবেদককোনো দেশ নয়, খেলাটা ছিল আইপিসিএর (ইন্টারন্যাশনাল ফিজিক্যালি ডিস-অ্যাবলড চেস অ্যাসোসিয়েশন) প্রতিবন্ধীদের বিপক্ষে। বিশ্ব দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের মেয়েদের দলটা এদের বিপক্ষে জিতল সহজেই। রাশিয়ার খান্তি-মিনসিস্কে অনুষ্ঠানরত টুর্নামেন্টের দশম রাউন্ডের খেলায় তারা ৩-১ পয়েন্টে হারিয়েছে আইপিসিএকে। জিতেছেন শারমিন সুলতানা (শিরিন), নাজরানা খান, ড্র করেছেন শামীমা আক্তার (লিজা) ও মাসুদা বেগম। তবে ছেলেদের জন্য বাজে দিনই গেল কাল। উরুগুয়ের কাছে ০.৫-৩.৫ পয়েন্টে হেরেছে মিনহাজউদ্দিনরা (সাগর)। চার বোর্ডে ড্র করেছেন একমাত্র আবু সুফিয়ান। ১০ খেলায় ৯ পয়েন্ট পুরুষ দলের, সমান ম্যাচে ১০ পয়েন্ট মেয়েদের।