দাবা অলিম্পিয়াড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবা অলিম্পিয়াডের অষ্টম রাউন্ডে জিতেছে বাংলাদেশের পুরুষ দল, ড্র করেছে মেয়েরা। পুরুষ দল ৩-১ ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়েকে। নিয়াজ মোরশেদ, আবদুল্লাহ আল রাকিব ও রিফাত বিন সাত্তার জিতলেও হেরেছেন জিয়াউর রহমান। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ২-২ পয়েন্টে ড্র করেছে বাংলাদেশের মেয়েরা। শারমিন শিরিন সুলতানা ও জাকিয়া সুলতানা জিতলেও হেরেছেন রানী হামিদ ও মাহমুদা হক চৌধুরী।