দাবা অলিম্পিয়াডে পাঁচ গ্র্যান্ডমাস্টার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এর আগে একসঙ্গে কখনোই কোনো দাবা অলিম্পিয়াডে খেলতে যাননি পাঁচ গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন (রাজীব)। এমনকি গত কয়েক বছরে একসঙ্গে কোনো জাতীয় টুর্নামেন্টেও খেলেননি দেশের সেরা পাঁচ দাবাড়ু। দাবার নতুন নির্বাচিত কমিটি এবার সেই ‘অসাধ্য’ সাধন করেছে। আগামী ২৬ আগস্ট ইস্তাম্বুলে শুরু হতে যাওয়া দাবা অলিম্পিয়াডে খেলতে রাজি করিয়েছে এই পাঁচজনকে। নতুন কমিটির নির্বাচনী প্রতিশ্রুতিই ছিল পাঁচ গ্র্যান্ডমাস্টারকে একই ছাতার নিচে আনার। সেটার প্রথম পদক্ষেপই মূলত এই অলিম্পিয়াড দল, দাবার জন্য যা বড় এক সুখবরও বটে।