দাবা অলিম্পিয়াডে পুরুষ দলের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্তাম্বুলে দাবা অলিম্পিয়াডে আগের দিন জিতেছিল বাংলাদেশ মহিলা দল। তবে কাল সপ্তম রাউন্ডে ২.৫-১.৫ ব্যবধানে হেরেছে আর্জেন্টিনার কাছে। চার বোর্ডের মধ্যে জিতেছেন শুধু শারমিন সুলতানা। দুটিতে হেরেছেন বাংলাদেশের নাজরানা খান ও মাহমুদা হক। ডি লা মারিয়ার সঙ্গে ড্র করেছেন রানী হামিদ। বাংলাদেশের মেয়েদের এটি তৃতীয় হার। পুরুষ দল পেরুর সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করেছে। জিতেছেন গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার। অন্য দুই গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও এনামুল হোসেন রাজীব ড্র করেছেন। হেরেছেন আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।