দাবা ও ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন ফাউলই করেছিলেন আরেকটু হলে দান্তের পায়ের হাড় চূর্ণ হয়ে যেতে পারত। ভাগ্য ভালো সেটি হয়নি, তবে দান্তেকে ব্যথা সামলাতে পা চেপে বসে থাকতে হয়েছে কিছুক্ষণ। কিন্তু পরশু বুন্দেসলিগায় সেই ফাউল করার জন্য হামবুর্গ স্ট্রাইকার পিয়েরে-মিচেল লাসোগাকে লাল কার্ড দেখতে হয়নি। পার পেয়ে গেছেন হলুদ কার্ডেই। ম্যাচ শেষে এ নিয়ে অনুতপ্ত হবেন কী, উল্টো তাঁর গলার স্বরটা চড়া, ‘এসব ব্যাপার নিয়ে অতিরঞ্জনের কোনো মানে হয় না। আমরা তো এখানে দাবা খেলতে আসিনি। এটা ফুটবল, এখানে অল্পবিস্তর ঠোকাঠুকি তো হবেই।’ লাসোগার মতে, এটাই নাকি ফুটবলের একটা সৌন্দর্য! কিন্তু ভলফসবুর্গের ব্রাজিলিয়ান ডিফেন্ডার দান্তে এর মধ্যে কোনো ‘সৌন্দর্য’ খুঁজে পাচ্ছেন না। ম্যাচ শেষেই ঝাল ঝেড়েছেন ব্যাপারটি নিয়ে, ‘কোনো সন্দেহ নেই এটা পরিষ্কার লাল কার্ড ছিল।’ এএফপি।