দাবাড়ু ফাহাদকে জেমকনের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুদে দাবাড়ু ফাহাদ রহমানকে কাল সংবর্ধনা দিয়েছে তার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান জেমকন গ্রুপ। গত জুনে থাইল্যান্ডে আসিয়ান বয়সভিত্তিক দাবায় (অনূর্ধ্ব-৯) স্ট্যান্ডার্ড বিভাগে সোনা ও র‌্যাপিড বিভাগে রুপাজয়ী ফাহাদকে দীর্ঘ সময়ের জন্যই পৃষ্ঠপোষণা দিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। জেমকন গ্রুপের কর্মকর্তা কাজী নাবিল আহমেদ বলেন, ‘ফাহাদ বিশ্বের যেকোনো দেশে খেলতে চাইলে আমরা সাহায্য করব। শুধু ওই টুর্নামেন্টে অংশ নেওয়ার দু-এক মাস আগে আমাদের বিষয়টি জানাতে হবে।’ সংবর্ধনার পাশাপাশি ফাহাদের হাতে তুলে দেওয়া হয় এক সেট করে ট্র্যাকস্যুট, ট্রাউজার ও কেডস।