দাবায় জিয়ার হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দাবার সপ্তম রাউন্ডে প্রথম হারের মুখ দেখলেন বর্তমান চ্যাম্পিয়ন জিয়াউর রহমান। দেবরাজ চ্যাটার্জির কাছে হেরেছেন তিনি। এই রাউন্ড শেষে সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছেন আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর। পাঁচ পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে তিন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব। সাড়ে চার পয়েন্ট পাওয়া জিয়া তৃতীয় স্থানে।