দাবায় প্রতিভা অন্বেষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে দেশের ছয়টি জেলায় চলছে দাবাড়ুদের প্রতিভা অন্বেষণ কর্মসূচি। ঢাকা, ময়মনসিংহ, নাটোর, বরিশাল, বগুড়া ও নারায়ণগঞ্জে ১ জুলাই শুরু হয়েছে এই প্রতিভা খুঁজে বের করার কার্যক্রম। সবার আগে পরশু এটি শেষ হয়েছে নারায়ণগঞ্জে। সারা দেশের বাছাই করা দাবাড়ুর মধ্যে চূড়ান্তভাবে মিরপুরের ক্রীড়াপল্লীতে আবাসিক ক্যাম্পে সুযোগ পাবেন ৩০ জন।